সর্বশেষ :

শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৪, | ১১:৪৯:৫১ |
লন্ডন ডার্বিতে চেলসিকে বিদায় করে কারাবো কাপের ফাইনালে উঠে গেল আর্সেনাল। এমিরেটসে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কাই হাভার্টজের যোগ করা সময়ের গোলে ১-০ ব্যবধানে জয় পায় মিকেল আর্তেতার দল।

 দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে গানাররা নিশ্চিত করলো ওয়েম্বলির টিকিট।
 
গত মাসে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-২ ব্যবধানে জয়ের সুবাদে সুবিধাজনক অবস্থানে ছিল আর্সেনাল। ফিরতি লেগে ম্যাচের বড় সময়জুড়েই ছিল টানটান উত্তেজনা, সুযোগ তৈরি হলেও দুই দলই তা কাজে লাগাতে পারছিল না। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ডেক্লান রাইসের বাড়ানো বল ধরে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করে জয়সূচক গোলটি করেন হাভার্টজ। সাবেক ক্লাবের বিপক্ষে করা এই গোলটি অনেকটাই ২০২১ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার করা গোলের মতোই।
 

এই জয়ে আর্সেনালের জন্য স্মরণীয় এক মৌসুমের পথে আরেকটি বড় সাফল্য যোগ হলো। প্রিমিয়ার লিগে ছয় পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে আর্তেতার দল, ইংলিশ শিরোপা জয়ের দৌড়ে যা ২০০৪ সালের পর প্রথম হওয়ার সম্ভাবনা জাগাচ্ছে। ইউরোপের মঞ্চেও দাপট দেখিয়েছে গানাররা টানা আট ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষ করেছে শীর্ষে থেকে। এর পাশাপাশি এফএ কাপের চতুর্থ রাউন্ডেও জায়গা করে নিয়েছে দলটি।
 
আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসলের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সিটি, দ্বিতীয় লেগটি হবে বুধবার সিটির মাঠে।
 
কারাবো কাপের ইতিহাসে এটি আর্সেনালের তৃতীয় শিরোপা জয়ের সুযোগ। এর আগে ১৯৮৭ ও ১৯৯৩ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল উত্তর লন্ডনের ক্লাবটি। ছয়বার রানার্সআপ হওয়া আর্সেনাল সর্বশেষ ২০১৮ সালে ফাইনালে হেরে যায় ম্যানচেস্টার 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...