✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গৌরবের সংসার কি সত্যিই ভেঙে যাচ্ছে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৯:২৫:৪২ |
‘বিগ বস-১৯’-এর বিজয়ী হওয়ার পর থেকেই আলোচনায় গৌরব খন্না। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, গৌরব এবং তার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা বিচ্ছেদের পথে হাঁটছেন। আকাঙ্ক্ষার সাম্প্রতিক পোস্ট ঘিরেই গুঞ্জনের সূত্রপাত।

বলিউড সূত্রে শোনা যাচ্ছে, ৯ বছরের দাম্পত্যে কি সত্যিই ইতি টানতে চলেছেন গৌরব-আকাঙ্ক্ষা?
 
কয়েক দিন আগে আকাঙ্ক্ষা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেই পোস্টে আকাঙ্ক্ষা লেখেন, ‘শুধু প্রয়োজনের জন্য গড়ে তোলা সম্পর্ক দিনের শেষে কষ্ট দেয়।’ আকাঙ্ক্ষার এই পোস্টের পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি গৌরব-আকাঙ্ক্ষার সম্পর্কে ভাঙন? এক ইন্টারভিউয়ে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন আকাঙ্ক্ষা।
 
তিনি বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনে কোনো ঝামেলা নেই। আমার করা পোস্টটির সঙ্গে গৌরবের কোনো সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার মতো মানুষ নই। পোস্টটি আমার আসন্ন সিরিজের প্রচারের জন্য ছিল।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..