✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১০:৫৮:১৮ |

রাজধানীতে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় জাকির মিয়া নামে (৫৬) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীরা ঘাতক প্রাইভেটকারের ভেতরে থাকা এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে মাস্তুলের 'জাজেস হাউজিংয়ের' সামনে ৩০০ ফিট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান জাকির মিয়া।

নিহত জাকির কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আবদুল মোতালেবের ছেলে। খিলক্ষেতের পুরাতনী এলাকায় পরিবার সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। খিলক্ষেতে তার কাঁচা বাঁশের দোকান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু আহম্মেদ জানান, রাতে নিহত জাকির মিয়া ৩০০ ফিটের মাস্তলে গরুর হাটে বাঁশ বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় এক প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। সুরতহাল শেষে তার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিহত জাকিরকে ধাক্কা দেওয়ার পরেই পথচারীরা প্রাইভেটকারটি আটক করে পুলিশে দিয়েছে। সঙ্গে এক ব্যক্তিও ছিলেন। তবে, তিনি গাড়িটি চালাচ্ছিলেন কি না, এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..