✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না: পলক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-১৭, | ০৯:২৫:৩৮ |

যথাযথ শিক্ষাগ্রহণ করলে বাংলাদেশে কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার সকালে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে সিংড়া আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলক বলেন, দেশে ১০ লাখ আইটি ফ্রিল্যান্সিং তৈরি করা হবে। তারুণ্যের শক্তি বাংলাদেশের শক্তি। দক্ষতা আর মেধা দিয়ে নিজেকে তৈরি করতে পারলে সবাই তোমাদের পেছনে পেছনে ঘুরবে। সূর্যের মতো নিজেকে জ্বালিয়ে-পুড়িয়ে তৈরি করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সদ্য বিদায়ী ইউএনও এমএম সামিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..