✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শনিবার থেকে সপ্তাহে দুদিন তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-৩০, | ০৫:৩৩:০৭ |

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস একদিন বাড়িয়ে দুদিন করে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।  নতুন রুটিন অনুযায়ী, শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন চলছিল, বাকি শ্রেণিগুলোর ক্লাস হচ্ছিল সপ্তাহে একদিন।

তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে একদিন এবং পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে ছয় দিনই চলবে।

এ ছাড়া করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিশু শ্রেণি, নার্সারি বা কেজি শ্রেণির মতো প্রাকপ্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..