✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে ‘বোতল বাড়ি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৬, | ১২:২৮:২৩ |

ফেলে দেওয়া কোমল পানীয়ের প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করেছেন অটোরিকশা চালক আব্দুল হাকিম। গাইবান্ধার সুন্দরগঞ্জের ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি খানপাড়া প্রত্যন্ত গ্রামে চলছে এ বাড়ির কাজ। ইতোমধ্যে বাড়ির দেওয়াল তোলা হলেও প্রায় সম্পন্ন হয়ে গেছে।

ছাদ ঢালাইসহ কিছু কাজ বাকি থাকলেও ইতোমধ্যে বাড়িটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শখ করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি। শুরুর দিকে বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতি দেখে হাসি-তামাসা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিকের বোতলে বালু ভরে এরপর তা ব্যবহার করা হচ্ছে বাড়ির দেওয়াল তৈরিতে। ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেওয়াল। আশপাশের অনেক মানুষ প্রায় প্রতিদিনই বাড়িটি দেখতে আসেন এখানে।

এলাকাবাসী জানায়, বিভিন্ন জায়গা থেকে আব্দুল হাকিম পরিত্যক্ত বোতল সংগ্রহ করে বস্তায় ভরে তা মজুত করেন। জানতে চাইলে বলে, বাড়ি বানাব। প্রথমে এসব নিয়ে অনেক হাসি-তামাসা হলেও এখন বোতল দিয়ে বাড়ি বানানো হচ্ছে।

আব্দুল হাকিম বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ব্যতিক্রম কিছু করার। আমি ইউটিউবে দেখেছি বোতলের বাড়ি। তাই আমি বিভিন্ন ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত বিভিন্ন বোতল সংগ্রহ করি। এরপর সিমেন্ট ও বালু ম্যানেজ করে কাজ শুরু করি। প্রথমে অনেকে আমাকে পাগল বলত। কিন্তু যখন বাড়ি নির্মাণ শুরু করলাম তখন সবাই বেশ খুশি। প্রতিদিনই বাড়িটি দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেক লোক আসেন। আমারও ভালো লাগে।

উপজেলা প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘শুনেছি আমাদের উপজেলায় পরিত্যক্ত বোতল দিয়ে বাড়ি তৈরি হচ্ছে। আমি এখনো সেটা পরিদর্শন করিনি। পরিদর্শন করে বলতে পারবো সেটা কতটা টেকসই ও পরিবেশ বান্ধব হবে।’

-গাইবান্ধা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..