✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাশিয়া রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ পায়নি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-১৩, | ১১:১২:০৭ |

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে রাশিয়ার কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য। রাশিয়ার প্রতিবেশী বেলারুশের কোনো প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়নি। হোয়াইটহলের একটি সূত্র জানিয়েছে এ তথ্য।

তাছাড়া দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারকেও রানির শেষযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়নি।

বর্তমানে মিয়ানমারের ক্ষমতায় রয়েছে সামরিক জান্তা। এই জান্তা সরকারের সঙ্গে রাশিয়ার সঙ্গে বেশ ভালো সম্পর্ক। কয়েকদিন আগে জান্তা প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়ায় গিয়ে দেখা করে আসেন।

রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে নাকি দেশটির শাসনে সামরিক জান্তা থাকার কারণে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি সেটি নিশ্চিত নয়।

এদিকে গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ।

আগামী ১৯ সেপ্টেম্বর হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। রানির শেষ বিদায়ে উপস্থিত হবেন বিশ্ব নেতারা।

জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজে সেখানে উপস্থিত হবেন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..