✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের চীন সফর বাতিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-০২, | ১০:৩৭:৫৯ |

যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুন উড়িয়ে মার্কিন সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে চীন—এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তিনি বলেন, চীনের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিঙ্কেন দেশটিতে আসন্ন সফর বাতিলও করেছেন। খবর বিবিসির।

এ বিষয়ে চীন জানিয়েছে, বেলুনটি আবহাওয়া নির্ণয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে চলে গেছে।

পেন্টাগন বলছে, মার্কিন আকাশের পর লাতিন আমেরিকায় আরও একটি চীনের নজরদারি বেলুন শনাক্ত হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কে ফোন করে চীন সফর বাতিল করেছেন অ্যান্থনি ব্লিঙ্কেন। ফোনে তিনি বলেন, মার্কিন আকাশে বিমান নজরদারি বিমান উড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে চীন। এরপর আর দেশটিতে সফর কোনো গুরুত্ব বহন করে না।

আগামী ৫-৬ ফেব্রুয়ারি চীন সফরে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল। সফরে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, চীন ও মার্কিন সামরিক অবস্থা, জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার কথা ছিল।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। একই সঙ্গে তারা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..