✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ থেকে ৪ ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৯, | ০৪:৫৯:৫৮ |
বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন চার ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গত ১৫ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর চাহিদা অনুসারে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৯ সেপ্টেম্বর (রবিবার) থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এর আগে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় গ্যাসসংকট নিরসনে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..