✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১২:১৩:৪২ |

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নিতে পারে— এমন আশঙ্কার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার বৈঠকে বসছে।

সোমবার (৫ মে) এ বৈঠক অনুষ্ঠিত হবে। পেহেলগামের হামলা পরবর্তী পরিস্থিতি ও ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত আলোচ্য বিষয়ে থাকবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকটি আহ্বান করছে। এতে পেহেলগাম হামলার পর ভারতের প্রতিক্রিয়া এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো একতরফা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তারা আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরবে। ইসলামাবাদ বলছে, এই কূটনৈতিক প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সঠিক চিত্র উপস্থাপনের একটি অংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..