সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

‘ভারত ক্রিকেট খেলাটা নষ্ট করে দিয়েছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১৫:২৫:২৪ |

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের বড় জয় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে পাকিস্তান থেকে এসেছে কড়া সমালোচনা। সাবেক পেস বোলার শোয়েব আখতার বিতর্কিতভাবে বলেছেন, ভারতের আধিপত্য ক্রিকেটকে ‘নষ্ট করে দিয়েছে।’

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ ভারতের পারফরম্যান্সের প্রশংসা করলেও আখতার ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে ভারতকে সমালোচনা করেছেন। তিনি ভারতকে পাড়ার একটি ‘ধনী ছেলে’র সঙ্গে তুলনা করেছেন।

আখতার বলেন, ‘এটা অনেকটা এরকম যখন পাড়ায় একটা ধনী ছেলে থাকে আর সে গরিব ছেলেদের ডেকে বলে, এসো, ক্রিকেট খেলি। ভারত আমাদের সঙ্গে ঠিক এটাই করছে। তারা ক্রিকেটটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে।’

ফাইনালের আগে শোয়েব আখতার ভিন্ন কথা বলেছিলেন। ভারতকে ফেভারিট বললেও তিনি বলেছিলেন নিউজিল্যান্ড জিতুক সেটাই তিনি চান।

আখতার আগে বলেছিলেন, ‘মনে হচ্ছে নিউজিল্যান্ড ভারতের সামনে চাপে পড়ে যেতে পারে। কিন্তু ভারতের ওপরেও দেড়শো কোটি মানুষের চাপ আছে। আহমেদাবাদেই তারা অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল। সব মিলিয়ে ভারতকেই বিজয়ী দেখছি, কিন্তু ক্রিকেটের স্বার্থে এখন নিউজিল্যান্ডের এই বিশ্বকাপ জেতার সময় এসে গেছে।’

সমালোচনার মাঝেও আখতার ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন। কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য তিনি কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করেছেন। বলেছেন, এই বিশ্বাস বড় টুর্নামেন্টে বিশাল পার্থক্য তৈরি করতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..