সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৩, | ২৩:২৭:৪৬ |
সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আসতে থাকে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 


মির্জা ফখরুল বলেন, মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই, বিশ্বাস করুন- সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং নিয়ে। দরকার আছে সেসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই তাহলে তো মুশকিল হবে। আরেকটা ব্যাপার আছে, সবাই শুধু ঠাকুরগাঁও চলে যেতে চান। এদিকে চাকরি করেন, আর আমাকে শুধু বলেন-স্যার আমাকে একটু ঠাকুরগাঁয়ে বদলি করে দেন। এই ধারনাগুলো বাদ দিতে হবে।

নিজের জেলা ঠাকুরগাঁওয়ে উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগনের জীবনমান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।

মন্ত্রী বলেন, আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খুঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না। এজন্য আমাদের নিজেদেরকে আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..