সর্বশেষ :
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাশ্রয়ী দামে আসছে ল্যান্ড রোভার ডিফেন্ডার স্পোর্ট যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি ইরানিদের সংহতি, জমায়েতে বিস্ফোরণ নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা ‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৩, | ১৯:৩০:১৪ |
ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজের ৩ দিনের মাথায় প্রতিবেশীর নির্মাণাধীন অব্যবহৃত সেপটিক ট্যাংকের ভেতর থেকে বালুচাপা অবস্থায় লিটন নায়েব (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলাকোপা গ্রামের নায়েব বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি ওই একই বাড়ির হারুন নায়েবের ছেলে বলে জানা গেছে। এর আগে গত ১০ মার্চ দিনগত রাত আনুমানিক ১১টার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

স্বজন ও স্থানীয়রা জানান, লিটনের স্ত্রী কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে তার বাবারবাড়িতে বেড়াতে গিয়েছেন। লিটন তার বাবার বাড়িতেই ছিল। ১০ মার্চ রাত ১০টার দিকে তিনি স্থানীয় বাজার থেকে ফিরে নিজ ঘরে শুয়ে ছিলেন। এরপর স্বজনরা দেখেন লিটন ঘরের নিজ কক্ষে নেই এবং শুধুমাত্র ঘরের জানালা খোলা। 

পরবর্তীতে রাত পেড়িয়ে সকাল হলে স্বজনরা চারিদিকে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে গতকাল দৌলতখান থানায় লিটনের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পুলিশ লিটনের মোবাইলের কল হিস্ট্রি বের করে দেখেন লিটন নিখোঁজ হওয়ার আগ মুহুর্তে সর্বশেষ ইয়াসমিন নামে এক নারীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেছে এবং উক্ত নারীর লোকেশন তার বাড়ির পাশেই,অর্থাৎ প্রতিবেশি,এবং তার স্বামী প্রবাসী।

তারা আরও জানান,পরবর্তীতে স্বজনরা প্রতিবেশী ওই নারীর বাড়িতে গিয়ে জানতে পারেন তিনি গতকাল হটাৎ বাড়ি থেকে অন্য কোথাও চলে গেছেন। এবং 'স্বজনরা ওই নারীর বসতঘরের পাশে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে উঁকি দিয়ে দেখেন ভেতর বালু দিয়ে কবরের মতো করে রাখা।  বিষয়টি তাদের সন্দেহ হলে পরবর্তীতে সেফটিক ট্যাংকের ভেতরে নেমে নিখোঁজ লিটনের মরদেহ বালুচাপা অবস্থায় পান স্বজনরা। স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে একপর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশী প্রবাসী মোসলেউদ্দিনের বাড়ির সেফটিক ট্যাংকের ভেতর থেকে নিখোঁজ লিটনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ওসি আরও বলেন, ওই বাড়িতে মোসলেউদ্দিনের স্ত্রী ইয়াসমিন একাই থাকেন বলে জানা গেছে। এর আগে, লিটনের স্বজনরা থানায় জিডি করেছিল,পরবর্তীতে লিটনের সর্বশেষ অবস্থান ও কার সঙ্গে কথা বলেছিল তা শনাক্ত করি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..