সর্বশেষ :
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাশ্রয়ী দামে আসছে ল্যান্ড রোভার ডিফেন্ডার স্পোর্ট যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি ইরানিদের সংহতি, জমায়েতে বিস্ফোরণ নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা ‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

সাশ্রয়ী দামে আসছে ল্যান্ড রোভার ডিফেন্ডার স্পোর্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৩, | ১৯:৪২:২৯ |
অফ-রোড বা দুর্গম পথে চলার জন্য বিশ্বখ্যাত গাড়ি ল্যান্ড রোভার ডিফেন্ডার এখন আরও ছোট ও সাশ্রয়ী সংস্করণে বাজারে আসছে। জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) তাদের আইকনিক এই ব্র্যান্ডের অধীনে ‘ডিফেন্ডার স্পোর্ট ইভি’ নামের একটি বৈদ্যুতিক এসইউভি তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে। ২০২৬ সালের শেষের দিকে গাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে।


সম্প্রতি গাড়িটির প্রোটোটাইপ রাস্তায় দেখা গেছে। বড় ডিফেন্ডারের মতো এটিও বক্সি বা চারকোনা নকশা ধরে রেখেছে। তবে এতে বেশ কিছু আধুনিক পরিবর্তন আনা হয়েছে। সামনের অংশে যুক্ত হয়েছে সরু এলইডি লাইট ও উন্নত ‘ফ্রন্ট নোজ’ ডিজাইন। অফ-রোড টায়ার, কালো বাম্পার এবং চওড়া হুইল আর্চ গাড়িটিকে আরও শক্তিশালী রূপ দিয়েছে। বড় ডিফেন্ডারের তুলনায় এটি আকারে কিছুটা ছোট হবে, যা একে শহরের রাস্তায় চলাচলের উপযোগী করে তুলবে।

ডিফেন্ডার স্পোর্ট মূলত জেএলআরের নতুন ইএমএ প্ল্যাটফর্মে তৈরি করা হচ্ছে। এর মানে গাড়িটি শুধু বৈদ্যুতিক সংস্করণে পাওয়া যাবে। ব্যাটারি প্যাকটি গাড়ির মেঝেতে চ্যাপ্টা করে বসানো হয়েছে, ফলে ভেতরে আগের চেয়ে বেশি জায়গা মিলবে। গাড়িটি মূলত দুই সারির আসনবিশিষ্ট হবে।

গাড়িটিতে ৭০ থেকে ৯০ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি থাকতে পারে। একবার পূর্ণ চার্জে এটি ৩০০ থেকে ৩২০ মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে। বৈদ্যুতিক মোটর হওয়ার কারণে এর টর্ক তাৎক্ষণিকভাবে চাকায় পৌঁছাবে, যা দুর্গম পথে একে সাধারণ ইঞ্জিনের চেয়েও বেশি কার্যকর করে তুলবে।

ডিফেন্ডার স্পোর্ট ইভি বর্তমান স্ট্যান্ডার্ড ডিফেন্ডারের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, এর দাম ৪০ থেকে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডের (প্রায় ৫৪ হাজার থেকে ৬৭ হাজার ডলার) মধ্যে থাকবে। বর্তমানে বাজারে থাকা জিপ রিকন ইভি কিংবা মার্সিডিজ–বেঞ্জ জি-ক্লাস ইভির তুলনায় এটি বেশ প্রতিযোগিতামূলক।

২০২৬ সালের শেষ দিকে বিশ্ববাজারে আসার পর ২০২৭ সালের শুরু থেকে এর বিক্রি শুরু হতে পারে। সাশ্রয়ী দাম এবং অফ-রোড সক্ষমতার কারণে বৈদ্যুতিক এসইউভি বাজারে এটি বড় প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..