✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১৫:০৩:২৮ |
দেশে না থাকলেও দেশের ক্রিকেটে আবারও আলোচনায় সাকিব আল হাসান। মূলত দেশের জার্সিতে তার খেলা নিয়ে নতুন করে গুঞ্জন চলছিল বেশ জোরেশোরেই। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকী ক্রিকেটাররাও সাকিবকে ফেরানোর বিষয়ে কথা বলছেন। 

যদিও পাকিস্তান সিরিজে সেটি সম্ভব হয়নি। এ বিষয়ে আজ সোমবার জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স বললেন, 'আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি (সাকিব আল হাসানের ফেরা নিয়ে)। এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।'

বিশ্বকাপ চিন্তা করে নতুন করে পরিকল্পনার কথা জানালেন সিমন্স, 'আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলার। কারণ আপনি ঠিকই বলেছেন, বিশ্বকাপ সাউথ আফ্রিকায় এবং সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে।'

'কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ৩ জন স্পিনার খেলাতে হতে পারে, কিন্তু পরিস্থিতি এমন হবে না যে একজন স্পিনার মাত্র ২ ওভার বোলিং করবে। আপনি যেখানে খেলতে যাচ্ছেন, সেখানকার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাই তিন জন পেসার খেলানোই এখন আমাদের মূল লক্ষ্য থাকবে।'

টাইগার প্রধান কোচ জানালেন মিডল উইকেটে গুরুত্বের কথা, 'মিডল ওভারে আমরা যতটা ভালো হতে চেয়েছিলাম, ততটা হতে পারিনি। আমি একটু আগেও বলেছি, এই জায়গাটিতে আমরা অনেক বেশি জোর দিচ্ছি। ওই ওভারগুলোতে কত রান আসছে, কয়টি সিঙ্গেল বা কয়টি বাউন্ডারি আমরা পাচ্ছি- সেটা খুব গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের খেলায় এটা একটা বিশাল অংশ।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..