✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লক্ষ সেনা পাঠাবে উত্তর কোরিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১১, | ১০:০২:৩৫ |

উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক সৈন্যের প্রস্তাব দিয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান প্রতিরক্ষা বিশ্লেষক ইগর কোরোচেঙ্কো রাশিয়ান চ্যানেল ওয়ানকে বলেছেন, এক লাখ উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা এসে ইউক্রেন সংঘাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রশংসা করে কোরোটচেঙ্কোকে তিনি বলেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করে, তা হলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত।

তবে উত্তর কোরিয়া কীভাবে রাশিয়াকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

নিউইয়র্কভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশনস অনুসারে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম। প্রায় ১৩ লাখ সক্রিয় সেনা রয়েছে দেশটির। এ ছাড়া সংরক্ষিত সেনা হিসাবে রয়েছে আরও ছয় লাখ।

এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়াকে যুদ্ধোত্তর ইউক্রেন পুনর্গঠনে সহায়তা করার জন্য কর্মী প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।

রাশিয়ান সূত্রের বরাত দিয়ে ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়া যুদ্ধে জিতলে কিম জং উন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে এক হাজারেরও বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা করছেন।বলেন, রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সেনাদের এবং তাদের কাউন্টার-ব্যাটারি দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানানো।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..