✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মমতার বিরুদ্ধে প্রার্থী হিসেবে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১০, | ০৬:৪০:২৭ |

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা আসনে উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেখানে আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আজ শুক্রবার দলীয় প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করে বিজেপি।

জানা যায়, পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে বিজেপির মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়। কারণ বিজেপির অনেক বড় নেতাই মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চাননি। যাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাদের মধ্যে মিঠুন চক্রবর্তীও ছিলেন। তিনিও মমতার বিরুদ্ধে দাঁড়াতে রাজি হননি। অবশেষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেই চূড়ান্ত করা হলো।

প্রসংগত, গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও বিজেপির পক্ষ থেকে ভোটে নামেন তিনি। তখন প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান প্রিয়াঙ্কা।

সূত্র : জি নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..