✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জিনের হাজিরের নামে নারীদের যৌন হয়রানি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৫, | ১১:১৩:৪৭ |

জিন হাজিরের মাধ্যমে সন্তানহীন নারীদের যৌন হয়রানির অভিযোগে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ হাফেজ রোমান ওরফে রুম্মান হাসন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তার আস্তানায় অভিযান চালিয়ে মৃত মানুষের মাথার খুলি, যৌন উত্তেজক ওষুধ, যাদু টোনা করার সরঞ্জাম ও অসংখ্য তাবিজ উদ্ধার করেছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার ফকিরপাড়া গ্রামে আস্থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাফেজ রুম্মান হাসান বিহার ফকির পাড়ার আজাহার আলী ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, আজাহার আলী ফকির দীর্ঘদিন ধরে এলাকায় তাবিজ কবজ করে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে আসছিলেন। তার ছেলে রোমান ওরফে রুম্মান হাসান স্থানীয় একটি কওমি মাদরাসায় লেখা পড়া শেষ করে তার বাবার সঙ্গে তাবিজ কবজের ব্যবসায় জড়িয়ে পড়েন।
এক পর্য়ায় রুম্মান বাড়িতেই আস্তানা খুলে বসেন। তিনি এলাকায় প্রচার করেন জিন হাজিরের মাধ্যমে ভবিষ্যত বানী দিতে পারেন।

এ কারণে নিঃসন্তান নারী ও প্রবাসীদের স্ত্রীরা তার বাড়িতে ভিড় জমাতো। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া, প্রেমের সস্পর্ক স্থাপন করে দেওয়া থেকে শুরু করে সব ধরনের সমস্যার সমাধানের নামে তিনি নারীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) শিবগঞ্জ থানার আটমুল ইউনিয়নের চক কানু গ্রামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকে রুম্মান হাসানকে গ্রেপ্তারের পর তার আস্তানায় অভিযান চালায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর রোমানের বিরুদ্ধে নারীদের যৌন হয়রানির অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..