✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘তাইওয়ান সফরের অর্থ যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে সম্মান করে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০৪, | ১০:৫২:১৮ |

চীনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তীব্র উত্তেজনার মধ্যে তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। কেন হঠাৎ করে তিনি তাইওয়ান সফর করলেন এ নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ।

তাইওয়ান পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর কারণ স্পষ্ট করেছেন ন্যান্সি পেলোসি। নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে তিনি লিখেছেনঃ তাইওয়ান সফরের মানে হলো, আমরা (যুক্তরাষ্ট্র) গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকারকে সম্মান করি: আবারো জানাচ্ছি যে, তাইওয়ান এবং সমস্ত গণতন্ত্রকে অবশ্যই সম্মান করা উচিত।

এর কিছুক্ষণ আগে আরেকটি টুইটে তিনি লিখেনঃ আমাদের অংশীদারের প্রতি আমাদের যে সমর্থন রয়েছে, তাইওয়ানের নেতৃত্বের সাথে আমাদের আলোচনা সেটাই পুনরায় নিশ্চিত করে। স্বাধীন ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতি সহ আমাদের অভিন্ন স্বার্থের কথাও প্রকাশ করে।

উল্লেখ্য, টুইটে তাইওয়ানের বিমানবন্দর থেকে নেমেই তোলা একটি ছবিও শেয়ার করেন
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..