সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

আবারও কাবুল বিমানবন্দরে পাঁচটি রকেট হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-৩০, | ০৪:১৪:০০ |

মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়ে সোমবার সকালে আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট হামলা হয়েছে।  তবে বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলো ধ্বংস করতে পেরেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে হামলার নেপথ্যে আইএস খোরাসানের (আইএস-কে) জঙ্গিরাই রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা।

২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। বিমানবন্দরের হামলার জন্যই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে দাবি আমেরিকার সেনাদের। সোমবার সকালের হামলা সেই ঘটনারই প্রত্যাঘাত বলে অনুমান করা হচ্ছে।

সোমবার হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারে একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে স্থানীয় সংবাদ সংস্থাগুলোর দাবি।

আফগানিস্তানের এক সাংবাদিক সেই সময়ের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, বিমানবন্দরের কাছেই কাবুলের আর্য টাউনশিপের বাসিন্দারা আমাকে জানিয়েছেন, তারা সকাল থেকেই কাবুলের আকাশে পর পর কয়েকটি রকেট উড়ে যেতে দেখেছেন।

রকেট থেকে ছিটকে আসা ধাতব কণা বৃষ্টির মতো ঝড়েছে আর্য টাউনশিপের বাড়িগুলোর ছাদে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..