✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজায় ২ শতাধিক সংবাদকর্মী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৬, | ১২:২৫:৪৮ |

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১১ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। সংবাদকর্মীদের ক্রমবর্ধমান নিহতের বিষয়ে সতর্কতা জারি করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর)। শনিবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে শুক্রবার (২ মে) এমন ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে কার্যালয়টি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ২১১ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। যার মধ্যে ২৮ জন নারী সংবাদকর্মী।

ইউনেসকোর তথ্য অনুযায়ী, কমপক্ষে ৪৭ জন সংবাদকর্মী দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ৪৯ জন সংবাদকর্মী ইসরায়েলি আটক কেন্দ্রে বন্দি রয়েছেন।

আটক সাংবাদিকরা জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে জানিয়েছেন, তাদের সাংবাদিকতার কাজ নিয়ে জিজ্ঞাসাবাদের সময় মারধর, অপমান এবং যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে হয়েছে। জাতিসংঘের মতে, ফিলিস্তিনি প্রেসের বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও অপবাদ সাংবাদিক নির্যাতনের একটি বৃহত্তর ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

একজন সংবাদকর্মী জাতিসংঘ কার্যালয়কে বলেছেন, প্রেস ভেস্ট সুরক্ষার মাধ্যম থেকে আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইচ্ছাকৃতভাবে সংবাদকর্মীদের লক্ষ্য করে হামলা হচ্ছে। এসব কাজ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..