সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০২, | ১২:২৪:০৮ |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার (৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকসু ও হল সংসদের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত ৩০ এপ্রিল রাত সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..