✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খুলনায় ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৯, | ০৯:২৯:১৫ |

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের। রবিবার (২৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে খুলনা ও যশোরে তিনজন করে মৃত্যু হয়েছে। এ ছাড়া বাগেরহাট, ঝিনাইদাহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত খুলনা জেলায়। এ জেলায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১৯ জন, সাতক্ষীরায় ১২ জন, যশোরে ৩৩ জন, নড়াইলে ২০, মাগুরায় ১১ জন, ঝিনাইদহে ২৪ জন, কুষ্টিয়া ১২ জন, চুয়াডাঙ্গায় ১৮ ও মেহেরপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়।

বিভাগের ১০ জেলায় মোট এক লাখ আট হাজার ৪৮০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৫১১ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..