✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৫, | ১৪:০৩:৪৭ |

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়জীদ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগকালে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।

আহত অবস্থায় এরশাদ উল্লাহকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সারোয়ার বাবলাসহ আরও দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সারোয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় গণসংযোগকালে হঠাৎ গুলি ছোঁড়া শুরু করে দুর্বৃত্তরা। এ সময় এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা সারোয়ার বাবলা নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..