সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডব, নিহত ৫৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৫, | ১২:২৬:৩০ |

শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ঘরহীন হয়ে পড়েছে লাখো মানুষ।

স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে ‘টিনো’। মঙ্গলবার (৪ নভেম্বর) ঘণ্টায় প্রায় দেড়শ' কিলোমিটার গতিবেগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এখনও ফিলিপাইনের বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।

টাইফুনের কবল থেকে বাঁচাতে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী ঝড়টি ভিসায়াস দ্বীপপুঞ্জের পাশাপাশি অন্য দুটি দ্বীপপুঞ্জ লুজন এবং মিন্দানাওতেও আঘাত করেছে।

বহু এলাকা টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঝড় আঘাত হানার আগে নিরাপদে সরিয়ে নেয়া হয় প্রায় চার লাখ বাসিন্দাকে। বর্তমানে শক্তি খুইয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে টাইফুনটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..