দেশের উত্তরাঞ্চলে বেড়েছে বৃষ্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৩, | ০৯:৪০:০৫ |

মৌসুমি বায়ু উত্তরাঞ্চলে কিছুটা সক্রিয় হয়ে উঠেছে। তাই সারাদেশের মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়েছে। সেখানে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সোমবার (২৩ আগস্ট) সকালের দিকে ঢাকার আকাশে রোদ ছিল। কিন্তু বেলা বাড়তেই মেঘের আনা গোনা দেখা যায়। সাড়ে ১০টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি আরও বাড়ে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলসহ কিছু জায়গায় সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বৃষ্টি হতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এই অবহাওয়াবিদ।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে রাজশাহী, ময়মনসিংহ বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, সেখানে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...