✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বনানীতে আনন্দ টিভির ভবনে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২১, | ০৫:১৪:৪০ |

রাজধানীর বনানীতে একটি ছয় তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। ভবনটিতে বেসরকারি আনন্দ টিভির অফিস রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে চেয়ারম্যানবাড়ি এলাকার ওই ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে একে একে  ১০ ইউনিট পাঠিয়েছে সেটা নিয়ন্ত্রণের কাজ চলছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জিয়াউর রহমান জানান, চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের  তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা প্রাথমিকভাবে জানতে পারছি সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করত। বিস্তারিত আরে পরে জানানো যাবে।

তিনি বলেন, সকালে ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..