✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিউজিল্যান্ডে মসজিদে হামলার বছরপূর্তি, আবারও হামলার হুমকি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১২, | ১৪:৪৫:৪৭ |

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলিবর্ষণের বছরপূর্তির কয়েকদিন আগেও নিউজিল্যান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মুসলিম ধর্মাবলম্বী ও তাদের মসজিদে আরও হামলার হুমকি দেওয়া হয়েছে। সংবাদসূত্র : হেরাল্ড নিউজ

এনক্রিপটেড মেসেজিং অ্যাপে পাঠানো একটি ছবিতে চোখ আর ঠোঁটের অংশ ছাড়া মুখমন্ডলের পুরোটা ঢাকা বালাক্লাভা ক্যাপ পরিহিত এক ব্যক্তিকে গত বছর হামলার শিকার একটি মসজিদের সামনে দাঁড়ানোর অবস্থায় দেখা গেছে; তার সঙ্গে ছিল হুমকি ও বন্দুকের ইমোজি।

গত বছর ১৫ মার্চ জুমার নামাজের সময় দুটি মসজিদে সন্দেহভাজন এক শ্বেত শ্রেষ্ঠত্ববাদীর ওই ভয়াবহ হামলার পর থেকে নিউজিল্যান্ডে ঘৃণা ও বিদ্বেষমূলক অপরাধ এবং অভিবাসীদের অপছন্দ ও তাদের নিয়ে আতঙ্ক ছড়ানোর পরিমাণ যেভাবে বাড়ছে, মেসেজিং অ্যাপের মাধ্যমে হুমকিটি সেসবরেই সর্বশেষ নজির।

ব্রেন্টন ট্যারান্ট নামের সন্দেহভাজন ওই বন্দুকধারী কেবল আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিই চালায়নি; মসজিদে হামলার পুরো ঘটনা ফেইসবুকে লাইভ করে ছড়িয়েও দিয়েছিল। অস্ট্রেলীয় নাগরিক ট্যারান্টের বিরুদ্ধে আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে হামলা, হত্যার ৯২টি অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..