✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুজিব বর্ষে বাংলাদেশকে ১৫০ অ্যাম্বুলেন্স দেবে ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১১, | ১২:০৯:৪২ |

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১৫০টি অ্যাম্বুলেন্স দেবে ভারত।

আজ বুধবার দিল্লির হায়দরাবাদ হাউজে সফররত বাংলাদেশের ২০ সাংবাদিকের প্রতিনিধি দলকে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের আয়োজন করেছে।

শ্রিংলা বলেন, ‘এটি আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার। তিনি পরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।’

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেকর্ডকৃত ভিডিও বার্তা দেবেন বলে জানান পররাষ্ট্র সচিব।

এর আগে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে তার সফর বাতিল করা হয়।

নরেন্দ্র মোদি ছাড়াও মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন না।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত পরিসরে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..