✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সেরার মনোনয়নে নেই মেসি-রোনাল্ডো-নেইমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৪, | ০৬:৪৯:১৪ |

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি দুজনের কাছেই দুঃস্বপ্নের মতোই কেটেছে। শিরোপা ছোঁয়ার স্বপ্ন দুজনেরই শেষ ষোলোতে শেষ হয়ে গেছে।

যে কারণে এবারের চ্যাম্পিয়নস লিগের ‘পজিশনভিত্তিক’ সেরার মনোনয়নে সেরা তিনে নেই মেসি ও রোনাল্ডো। দলকে সেমিফাইনালে উঠিয়েও নেই নেইমার।

উয়েফার নির্ধারিত কোচ ও সাংবাদিকদের ভোটে শুক্রবার চারটি ভিন্ন পজিশনের প্রতিটিতে তিনজন করে মোট ১২ জন মনোনীত খেলোয়াড়ের তালিকা দিয়েছে। যেখানে নেই সময়ের সেরা তিন খেলোয়াড়ের (মেসি, রোনাল্ডো ও নেইমার) কেউ।

ফরোয়ার্ডদের তালিকায় সেরা তিনে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের আর্লিং হরলান্ড, বায়ার্ন মিউনিখের রবার্ত লেওয়ানডস্কি এবং পিএসজির কিলিয়ান এমবাপ্পে।

মিডফিল্ডারদের তালিকায় সেরা তিনে আছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, চেলসির জর্জিনিও ও এনগোলো কন্তে।

আর ডিফেন্ডারদের মধ্যে মনোনীত হয়েছেন চেলসির আন্তোনিও রুডিগার ও চেজার আসপিলিকেতা, ম্যান সিটির রুবেন দিয়াস।

গোলকিপার শ্রেণিতে সেরা তিনে মনোনীত হয়েছেন চেলসির এদুয়ার্দ মেন্দি, ম্যান সিটির এদেরসন, রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া।

২৬ আগস্ট ইস্তাম্বুলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। ওইদিনই পুরস্কার ঘোষণা করা হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..