✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন হার্শেল গিবস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৩, | ০৬:৩৪:৫৩ |

সংযুক্ত আরব আমিরাত আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের ২০ ওভারের এই ফর্মেটের বিশ্বমঞ্চে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডকে ফেভারিট মানছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবস। সেই সঙ্গে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন তিনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে টাইগারর। অতিথিদের ৪-১ ব্যবধানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুবরা। বিষয়টাটি মাথায় রেখেছেন গিবস।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে গিবস বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতকে ফেভারিট মনে করি আমি। ক্রিকেটের এই ফর্মেটে আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না। শ্রীলঙ্কা যেকোনো কিছু করে ফেলতে পারে। আবার বাংলাদেশেরও সম্ভবনা আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন গিবস। তিনি বলেন, ‘পাকিস্তান কখন কি করে বলার উপায় নেই। ইংল্যান্ড ও ভারত শক্তিশালী দল। উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা তেমন ভয়ানক হতে পারবে।’

সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আরও বলেন, ‘বিরাট কোহলি, বাবর আজম, জস বাটলারদের মতো ব্যাটসম্যানদের কারণে এই তিন দল এগিয়ে থাকবে। ওয়েস্ট ইন্ডিজেরও বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। তবে কোহলি, বাবর, বাটলাররা সব ধরনের উইকেটেই খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..