✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পিএসজিতেই যাচ্ছেন লিওনেল মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৮, | ০৭:০৫:৪৯ |

মেসি বা পিএসজি- কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি; তবে ফুটবলবিশ্বের অন্য কোথাও এমন কোনো তৎপরতাও নেই যে, ঘোষণা না আসায় অনিশ্চয়তা আছে। যার অর্থ- লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে প্যারিসই।

সব ঠিক থাকলে মঙ্গলবারই মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে প্যারিস সেন্ট জার্মেই। তার আগে আজ মেসির কাছ থেকেই পাওয়া যেতে পারে চূড়ান্ত সংকেত। বার্সেলোনা ছেড়ে যাওয়া নিয়ে বাংলাদেশ সময় বিকেল ৪টায় নু ক্যাম্পে সংবাদ সম্মেলনে কথা বলবেন মেসি।

ফরাসি দৈনিক এল ইকুইফ জানিয়েছে, মেসিকে তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। এর মধ্যে তৃতীয় বছর ঐচ্ছিক, যে কেউ সরে যেতে পারবে। বাৎসরিকভাবে বেতন দেওয়া হবে ৪০ মিলিয়ন ইউরো করে, যা নেইমারের (৩৫ মিলিয়ন) চেয়ে বেশি। এ ছাড়া সাইনিং মানি, বোনাস ও অন্যান্য ফি আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

ফরাসি সংবাদমাধ্যমের মতে, চুক্তির সব বিষয় চূড়ান্ত করতে রোববারই মেসির প্রতিনিধির সঙ্গে কথা বলবে পিএসজি। পিএসজির মালিকের ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানি অবশ্য গতকালই এক টুইটে বলেছেন যে, ‘আনুষ্ঠানিকভাবে দরকষাকষি শেষ। শিগগিরই ঘোষণা আসবে।’

যোগাযোগ করলে পিএসজির জনসংযোগ বিভাগ অবশ্য এমন কোনো অগ্রগতির কথা অস্বীকার করে। তবে মেসিকে দলভুক্ত করার প্রক্রিয়া যে অনেক দূর গড়িয়েছে, সেটি পিএসজি-সূত্র এপিকেও নিশ্চিত করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..