✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জান্নাতবাসীর জন্য ৪ নহর প্রস্তুত থাকবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০১, | ১২:৫৪:৪৬ |

আল্লাহ তাআলার অগণিত সৃষ্টির মধ্যে মানুষ অন্যতম বিশেষ সৃষ্টি, মানুষকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়ে, দুনিয়ায় থাকা সত্ত্বেও আখেরাতের পুঁজি বিনিয়োগ করার জন্য তিনি দৈনন্দিন জীবনে অসংখ্য আইন কানুন অবতীর্ণ করেছেন।

যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তার সন্তুষ্টি অর্জন করতে পারে, তাদের জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতবাসীর জন্য চার ধরনের নহর তথা নদীর ব্যবস্থা রেখেছেন।

১. পানির নহর; ২. দুধের নহর; ৩. সুরার নহর; ৪. মধুর নহর।

এই প্রসঙ্গে কোরআন মাজিদে আল্লাহ তা'আলা এরশাদ করেন,

মুত্তাকিদেরকে জন্য যে, জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার অবস্থা এই যে, তাতে আছে এমন পানির নহররাজি, যা কখনো নষ্ট হওয়ার নয়! এমন দুধের নহরমালা, যার স্বাদ পরিবর্তিত নয়; পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহরসমূহ ও পরিশোধিত মধুর নহরসমূহ। এবং তাতে তাদের জন্য থাকবে সব রকম ফলমূল ও তাদের প্রতিপালকের পক্ষ হতে মাগফিরাত। (সুরা মুহাম্মাদ-১৫)

হাদিস শরিফে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন; জান্নাতে পানি, মধু, দুধ ও শরাবের সাগর রয়েছে। এগুলোর থেকে বিভিন্ন শাখা নদী প্রবাহিত হবে। (মুসনাদে আহমাদ, জামে তিরমিযী: সহীহ ইবনে হিব্বান) আল্লাহ তা'য়ালা আমাদেরকে জান্নাতের নিয়ামত হাসিল করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..