✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লেবাননে ইসরাইলের বিমান হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৫, | ০৭:৪৫:২৩ |

রকেট ছোড়ার অভিযোগে লেবাননের বিভিন্ন লক্ষ্যস্থলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার ভোররাতে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থাপনায় এ হামলা চালানো হয়।

ওমান সাগরে ইসরাইলের ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলার সপ্তাহ পার না হতেই বুধবার সরাসরি ইসরাইলে রকেট হামলার ঘটনা ঘটে।

লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরাইলে গিয়ে পড়ার পর তাৎক্ষণিক গোলাবর্ষণ করে জবাব দিয়েছিল ইসরাইল, এরপর বৃহস্পতিবার ভোরে বিমান হামলাও চালালো তারা। খবর রয়টার্সের।

হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানিয়েছে, ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে লেবাননের মাহমুদিয়া শহরের প্রান্তীয় দুটি জায়গায় ইসরাইলি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, লেবাননে সন্ত্রাসের জন্য ব্যবহৃত অবকাঠামোগুলোতে যেগুলো থেকে রকেটগুলো ছোড়া হয়েছে আমাদের যুদ্ধবিমানগুলো আঘাত হেনেছে।

গত শুক্রবার আরব উপসাগরের ওমান উপকূলে ইসরাইলের একটি ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটির দুইজন ক্রু নিহত হন। নিহতদের একজন ব্রিটিশ নাগরিক ও অন্যজন রোমানিয়ার।

ঘটনার পর থেকে চিরশত্রু ইরান ও ইসরাইলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ধারণা করছে, ইরান অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই হামলা করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..