✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রথম মুসলিম মার্কিন রাষ্ট্রদূত রাশেদ হোসেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০২, | ০৬:৫১:৩৩ |

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলিমকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

বাইডেন প্রশাসন রাশেদ হোসেন নামে এক কূটনীতিককে রাষ্ট্রদূত পদমর্যাদার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট লার্জ হিসেবে মনোনয়ন দিয়েছে। খবর আরব নিউজের।

মার্কিন সিনেটে চূড়ান্ত অনুমোদনের পর এ পদে নিযুক্ত হবেন ভারতীয় বংশোদ্ভূত এ মার্কিন কূটনীতিক রাশেদ হোসেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে শুক্রবার জানায়, ৪১ বছর বয়সি রাশেদ হোসেনই প্রথম মুসলিম, যিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পদমর্যাদায় নিয়োগ পেতে যাচ্ছেন।

রাশেদ হোসেন এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পার্টনারশিপ অ্যান্ড গ্লোবাল অ্যাজ্ঞেজম্যান্ট বিভাগের প্রধান ছিলেন। ওবামার শাসনামলে তিনি ওআইসির মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খানকে ইউসিআইআরএফের (ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম) কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ কমিশনের কাজ হচ্ছে— মুসলিমপ্রধান দেশগুলোতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।

এদিকে রাশেদ হোসেনের এ মনোনয়নকে স্বাগত জানিয়েছে মার্কিন ইহুদিরা।

আমেরিকান জিউস কমিটির (এজেসি) পরিচালক ডেবিড হ্যারিস বলেছেন, আমরা মনে করি রাশেদ হোসেন মুসলিম ও ইহুদিদের মধ্যে সেতুবন্ধ রচনা করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..