✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সোমবার সিনোফার্ম, মঙ্গলবার মডার্নার টিকা প্রয়োগ শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১১, | ০৫:৫০:২৯ |

করোনা মোকাবিলায় সারা দেশের হাসপাতালগুলোতে সোমবার (১২ জুলাই) চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। এছাড়া, মঙ্গলবার (১৩ জুলাই) সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে।

রোববার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজকের (১১ জুলাই) মধ্যেই সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। গতকাল (শনিবার) রাতেই সিটি করপোরেশন এলাকার টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি, কাল (সোমবার) সারা দেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..