✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নির্বাচনের আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস আজ শুক্রবার সকালে এই ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছবি: ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-৩০, | ১৪:১৭:৩১ |
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেশটির দূতাবাস সতর্কতা জারি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইটের  পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে সতর্কতা জারি করা হয়েছে।


প্রসঙ্গত গত বছরের ১৫ ডিসেম্বর সর্বশেষ দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে চলাফেরার বিষয়ে সতর্কতা জারি করেছিল।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটের বলা হয়েছে, বাংলাদেশ ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও একটি জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঘটনা ঘটতে পারে, যা সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

বার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভ বা সমাবেশও সংঘাতময় হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে সতর্কতা অবলম্বন করুন।

বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সকল ধরনের পরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের করণীয় হলো—

বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, সব সময় নিজের আশপাশ সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা, সতর্ক থাকা এবং নিজেকে নজরের বাইরে রাখা, জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং
বিকল্প চলাচলের পথের বিষয়ে পরিকল্পনা করা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..