পিএসএলে প্রথমবারের মতো নাম লেখালেন স্মিথ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ২০:০০:১২ |
বিগ ব্যাশ লিগে দারুণ পারফরম্যান্সের পরও স্টিভ স্মিথকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বিবেচনা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদা বেড়েছে এই সাবেক অজি অধিনায়কের। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লেখালেন এই ৩৬ বছর বয়সী।

পিএসএলের নবীনতম ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজের হয়ে এবারের আসর মাতাবেন স্টিভ স্মিথ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পিএসএলের ১১তম আসরের জন্য অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলের এবারের আসর অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে স্মিথকে দলভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে স্মিথকে তাদের প্রথম এবং সবচেয়ে বড় সরাসরি চুক্তি হিসেবে নিশ্চিত করা হয়েছে।

নতুন মডেল অনুযায়ী প্রতিটি দল ডাইরেক্ট সাইনিংয়ে একজন করে দলভুক্ত করার সুযোগ পাবে, আর সেই সুযোগেই এই ডানহাতি ব্যাটারকে দলে নিয়েছে স্ট্যালিয়নজ।

স্মিথ এর আগে বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ টি–টোয়েন্টি লিগে খেলেছেন। বিগ ব্যাশ লিগ ছাড়াও দ্য হান্ড্রেড, আইপিএল, বিপিএল এবং সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে এই অজি ব্যাটারের।
দেশ ও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ মিলিয়ে স্মিথ এখন পর্যন্ত খেলেছেন ২৭২ ম্যাচ, যেখানে তিনি করেছেন ৬,২৪২ রান। তার স্ট্রাইক রেট ১৩১.৩৮। এই ফরম্যাটে তার রয়েছে ৩০টি হাফ-সেঞ্চুরি ও ৫টি সেঞ্চুরি।

সর্বশেষ তিনি বিগ ব্যাশের ১৫তম আসরে সিডনি সিক্সার্সের হয়ে খেলেন। সেখানে মাত্র ৬ ম্যাচে ২৯৯ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৬৭.৯৭। একটি সেঞ্চুরি ও দুটি ফিফটির সাহায্যে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন স্মিথ।



এর আগে, গত ২৯ জানুয়ারি শিয়ালকোট স্ট্যালিয়নজ তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার ও অধিনায়ক টিম পেইনকে।

খেলোয়াড় হিসেবে পেইনের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছেন এবং টেস্ট ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন।
শিয়ালকোট স্ট্যালিয়নজের মালিকানা রয়েছে ওজেড ডেভেলপার্সের হাতে, যার নেতৃত্বে আছেন হামজা মজিদ। তারা ৮ জানুয়ারি জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হাইপ্রোফাইল নিলামে দলটি কিনে নেন।

নিলামে প্রথম নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে হায়দরাবাদকে এফকেএস গ্রুপ ১.৭৫ বিলিয়ন (প্রায় ৬.২৫ মিলিয়ন ডলার) দিয়ে কেনে। এরপর ওজেড ডেভেলপার্স ১.৮৫ বিলিয়ন দিয়ে শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির স্বত্ব অর্জন করে এবং ঐতিহাসিক শহরটির নামেই দলের নামকরণ করা হয়।

পিএসএলের ইতিহাসে এটি দ্বিতীয় বড় সম্প্রসারণ। এর আগে মুলতান সুলতানস তৃতীয় মৌসুমে যুক্ত হয়ে দলের সংখ্যা পাঁচ থেকে ছয়ে উন্নীত করেছিল। পিএসএলের ১১তম আসর থেকে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় এখন মোট দলের সংখ্যা দাঁড়িয়েছে আটটি।

উল্লেখ্য, পিএসএল ১১-এর জন্য বহুল প্রতীক্ষিত প্লেয়ার্স অকশন অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...