ঘুমের সমস্যা হয় যেসব অভ্যাসে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৭:৪৫:১৮ |
সুস্থ থাকতে ভালো ঘুমের বিকল্প নেই। শুধু আরামের জন্য নয়— ভালো ঘুম শরীর ও মনের সুস্থতার ভিত্তি। অথচ অনেকেই না বুঝে এমন কিছু অভ্যাস গড়ে তোলে যা ধীরে ধীরে ঘুমের মান নষ্ট করে দেয়। দিনের পর দিন ভালো ঘুম না হলে ক্লান্তি, মনোযোগের ঘাটতি ও নানা শারীরিক সমস্যা দেখা দেয়। েজেনে নিন, প্রতিদিনের কোন অভ্যাস ঘুমের সমস্যা তৈরি করে-

প্রতিদিন একই সময়ে না ঘুমানো
কখনও রাত ১১টায়, কখনও রাত ১টায় ঘুমানো-এরকম অনিয়ম শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম নষ্ট করে দেয়। এর ফলে শরীর বুঝে উঠতে পারে না কখন বিশ্রাম নিতে পারে। তখন দেরিতে ঘুম আসা, ঘুম ভালো না হওয়ার মতো সমস্যা তৈরি হয়। এর ফলে সকালে উঠে ক্লান্ত লাগে, সারাদিন ঝিমুনি হয়। কাজেও মনোযোগের ঘাটতি দেখা দেয়।


ঘুমের আগে অতিরিক্ত স্ক্রিন টাইম
মোবাইল, টিভি বা ল্যাপটপের নীল আলো মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়। এই হরমোনই আমাদের ঘুম পেতে সাহায্য করে। ঘুমের আগে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে মস্তিষ্ক সক্রিয় থাকে,এর ফলে ঘুম আসতে দেরি হয়। তখন ঘুমের মান খারাপ হয়।

বিছানায় নানা কাজ করা
বিছানায় শুয়ে কাজ করা, ফোন ঘাঁটাঘাটির অভ্যাস মস্তিষ্ক বিছানাকে আর ঘুমের সংকেত হিসেবে নেয় না। ধীরে ধীরে বিছানায় শুলেই ঘুম আসার স্বাভাবিক প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায়।

রাতে ভারী খাবার খাওয়া
রাতে দেরী করে খাওয়া, তেল-মসলাদার বা ভারী খাবার খেলে হজমে সমস্যা তৈরি হয়। এর ফলে বুক জ্বালা, অস্বস্তি ও বার বার ঘুম ভাঙার প্রবণতা বাড়ে। ভালো ঘুমের জন্য রাতে হালকা খাবার খাওয়া ভালো। ঘুমানোর অন্তত ২–৩ ঘণ্টা আগে রাতের খাবার খাওয়া ভালো।

অতিরিক্ত চা-কফি গ্রহণ
বিকাল বা সন্ধ্যার পর ক্যাফিন গ্রহণ করলে তার প্রভাব রাত পর্যন্ত থাকে। অনেকেই ভাবেন এক কাপ কফি খেলে কিছু হবে না, কিন্তু নিয়মিত এই অভ্যাস ঘুমের গভীরতা কমিয়ে দেয়।

ছুটির দিনে বেশি দেরী করে ওঠা
অনেকেই মনে করেন,সাপ্তাহিক ছুটির দিনে বেশি ঘুমিয়ে নিলে সারা সপ্তাহের ঘুমের ঘাটতি দূর হবে। আসল কথা হলো, এতে সপ্তাহের বাকি দিনের ঘুমের ছন্দ আরও এলোমেলো হয়ে যায়। তাই ছুটি পেলেই বেশিক্ষণ ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন। 
মানসিক চাপ
চিন্তা, দুশ্চিন্তা বা মানসিক চাপ নিয়ে সরাসরি বিছানায় গেলে মন শান্ত হয় না। আর মন শান্ত না হলে ঘুমে ব্যাঘাত ঘটে। অনেক সময় মাঝ রাতে ঘুম ভেঙে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেডিটেশন, হালকা বই পড়ার মতো অভ্যাস গড়ে তুলতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...