এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৯, | ১১:৪১:৪৫ |
মাসখানেক পরই অস্ট্রেলিয়ার মাটিতে এএফসি নারী এশিয়ান কাপের মিশন। যা সামনে রেখে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে কোচ পিটার বাটলারের অধীনস্থ ২৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এবারও সুযোগ হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, সানজিদা ইসলাম, মাসুরা পারভীন কিংবা মাতসুশিমা সুমাইয়ার মতো অভিজ্ঞদের।
 
স্কোয়াডের বেশিরভাগই তরুণ মুখ। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন ঋতুপর্না চাকমা, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম ও রূপনা চাকমারা।
 

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী দলের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে সিডনিতে, একটি পার্থে।
 
আগামী বছরের ৩ মার্চ এএফসি এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে আফঈদা-ঋতুপর্ণারা। ৬ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে তাদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
 
২৯ জনের প্রাথমিক স্কোয়াডকে নিয়ে ক্যাম্প শুরুর পর চূড়ান্ত দল নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন কোচ পিটার বাটলার।
 
প্রাথমিক স্কোয়াডে যারা সুযোগ পেলেন:
শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তন্নিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, মোসাম্মত সুলতানা, উম্মে কুলসুম, নবিরান খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, কোহাতি কিস্কু, আইরিন খাতুন, মোসাম্মত সুরমা জান্নাত, মোসাম্মত সাগরিকা, উমেহলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানি মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আখতার রিপা, ঋতু পর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুথি, অনিকা রহমান ও উন্নতি খাতুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...