সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

অ্যাসিডিটির সমস্যা কমান ঘরোয়া উপায়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৭:২৭:০৬ |
কমেবেশি সবারই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে। কেউ কেউ এর জন্য নিয়মিত ওষুধও খান। কিন্তু দীর্ঘ সময় ধরে অ্যাসিডিটির ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই ওষুধের উপর নির্ভরশীল না হয়ে খাবারের দিকে মনযোগ দিন। যেসব খাবার গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করে,সেগুলো খাবারের তালিকায় রাখুন। খাওয়া-দাওয়ায় অনিয়ম, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, কম পানি খাওয়ার ফলে পেটে গ্যাস তৈরি হতে পারে। জেনে নিন, কোন কোন খাবার দ্রুত অ্যাসিডিটি কমায়।

পুদিনা পাতা: পুদিনা পাতার বায়ুনিরোধক ও পেট ঠান্ডা করার গুণ দ্রুত বুক ও পেট জ্বালাপোড়া করা, পেট ফাঁপা ও বমি ভাব কমাতে সাহায্য করে। অ্যাসিডিটির লক্ষণ দেখা দিলেই কয়েকটি পুদিনা পাতা মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন। চাইলে এক কাপ পানিতে ৪-৫ টি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন। ইচ্ছে হলে এতে একটু মধুও যোগ করতে পারেন।


হালকা গরম পানি: অ্যাসিডিটির সমস্যা কমাতে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানি খাওয়ার অভ্যাস করুন।

আদা: আদার রস পাকস্থলীর অ্যাসিডকে কমাতে সাহায্য করে। অ্যাসিডিটি সমস্যা কমাতে এক টুকরো আদা চিবিয়ে খান। চাইলে এক কাপ পানিতে কয়েক টুকরো আদা দিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে রেখে খেতে পারেন। আবার এক চা চামচ করে আদার রস দিনে ২-৩ বার খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

জিরা: পেটের ব্যাথা দূর করতে এবং হজমের সমস্যা কমাতে জিরা খুবই উপকারী। দেড় কাপ পানিতে এক চা চামচ করে জিরা-ধনে ও মৌরি গুঁড়ো এবং সামান্য চিনি মিশিয়ে খালি পেটে খেতে পারেন। চাইলে এক গ্লাস পানিতে সামান্য জিরা গুঁড়ো মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাবার পর খেতে পারেন। এতে অনেক উপকার পাবেন।

লবঙ্গ: লবঙ্গ পাকস্থলীর অ্যাসিডিটি ও গ্যাস দূর করতে পারে। ২-৩ টি লবঙ্গ মুখে নিয়ে রাখলে বা সমপরিমান এলাচ ও লবঙ্গ গুঁড়ো হালকা গরম পানিতে মিশিয়ে খেলে অ্যাসিডিটির জ্বালা এবং মুখের দুর্গন্ধ দূর হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..