✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোরবানির পশু পরিবহনে ‘বিশেষ ট্রেন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০৬, | ০৪:৪৯:৫৩ |

ঈদে কোরবানির পশু পরিবহনে বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করবে বাংলাদেশ রেলওয়ে। ১৭, ১৮ ও ১৯শে জুলাই এই তিনদিন বিশেষ ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ছয়টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।
এর পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে।
গত বছর পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালু করা হয়েছিল। এ ছাড়া দুই বছর ধরে আম পরিবহনেও বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..