✕

সর্বশেষ :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে স্কুল ছাত্রসহ নিহত ২ ডেটিং অ্যাপসের ফাঁদে ফেলে প্রতারণা, গ্রেপ্তার ৭ মডেল সিয়ামের মৃত্যুর মামলায় তিন সহকর্মী তিন দিন করে রিমান্ডে সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ডে ' সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব ' বিস্ফোরক মামলায় কারাগারে সাবেক এমপি আজিজুল নারায়ণগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১৯:১১:১৪ |

ভারতে বেড়াতে গিয়ে নামের মিলের কারণে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়ে অবশেষে নিজ বাড়িতে ফিরছেন। আজ মঙ্গলবার দুইটার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাদল ফরাজি বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা। হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি তিনি।

বাগেরহাট কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল জানান, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় তাকে বাগেরহাট জেলা কারাগারে নিয়ে আসা হয়। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তাকে তার গ্রামের বাড়ি মোংলাতে আজ না কাল পৌছে দেওয়া যাবে তা এখনই বলতে পারছি না।

প্রসঙ্গত, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েছিলেন বাদল ফরাজি। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের কারাগারে বন্দি আছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..