✕

সর্বশেষ :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে স্কুল ছাত্রসহ নিহত ২ ডেটিং অ্যাপসের ফাঁদে ফেলে প্রতারণা, গ্রেপ্তার ৭ মডেল সিয়ামের মৃত্যুর মামলায় তিন সহকর্মী তিন দিন করে রিমান্ডে সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ডে ' সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব ' বিস্ফোরক মামলায় কারাগারে সাবেক এমপি আজিজুল নারায়ণগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বিস্ফোরক মামলায় কারাগারে সাবেক এমপি আজিজুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১৮:৪০:৪৮ |

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আজিজুল ইসলামকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের তেজগাঁও জোনের উপপরিদর্শক (এসআই) মো.খায়ের উদ্দিন ভুঁইয়া আজিজুলকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট কায়েস আহমেদ অনর্ব জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ডিবি পুলিশের তেজগাঁও জোনের একটি দল গতকাল সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেপ্তার করে। 

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ৭টা ৫৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিনরাস্তা এলাকায় নাশকতা তৈরির উদ্দেশ্যে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির তেজগাঁও বিভাগ সেদিন রাত ৮টা ৫০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এজাহারনামীয় কয়েকজন আসামিকে আটক করে, তবে অজ্ঞাতনামা অন্যরা পালিয়ে যান। এ সময় আটক এক আসামির কাছ থেকে নীল পলিথিনের প্যাকেটে আনুমানিক ১৪০ গ্রাম হলুদ রঙের গন্ধকসদৃশ বস্তু জব্দ করা হয়, যা ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। 

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..