✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১৮:৫৯:০৫ |ময়মনসিংহে বিশেষ অভিযানে আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে মহানগরীর সেনবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মনির হোসেন (২৩), মো. মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহম্মেদ (২৫), মো. জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), মো.নাঈম মন্ডল (২৪) এবং মো. রাকিব (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ‘পারসোনাল ডট কম’ নামে একটি অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণামুলক কর্মকান্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন নারীদের ছবি ব্যবহার করে দেশী-বিদেশী নাম্বার দিয়ে অনেককে আকৃষ্ট করে প্রলুব্ধ করা হতো। এভাবে সমাজে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে ফাঁদে ফেলে প্রতাড়নার মাধ্যমে কৌশলে অর্থ আদায় করতেন তারা।
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পুলিশের অভিযান চলমান।’