✕

সর্বশেষ :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে স্কুল ছাত্রসহ নিহত ২ ডেটিং অ্যাপসের ফাঁদে ফেলে প্রতারণা, গ্রেপ্তার ৭ মডেল সিয়ামের মৃত্যুর মামলায় তিন সহকর্মী তিন দিন করে রিমান্ডে সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ডে ' সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব ' বিস্ফোরক মামলায় কারাগারে সাবেক এমপি আজিজুল নারায়ণগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে টানাপোড়েন, দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১৮:২৭:০০ |

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। কিন্তু শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে এবং এ সিদ্ধান্তে তারা এখনো অনড় রয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান বিভিন্ন গ্রেডে মালিক ও শ্রমিকপক্ষের দেওয়া সর্বশেষ (তৃতীয়) প্রস্তাবের বিস্তারিত চিত্র তুলে ধরেন—

প্রথম গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ৩৫ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৮ হাজার ৮২৮ টাকা। দ্বিতীয় গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ৩০ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৭ হাজার ৮৮৭ টাকা।তৃতীয় গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ২৭ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৬ হাজার ৯৯৬ টাকা। চতুর্থ গ্রেড (ন্যূনতম মজুরি): শ্রমিকপক্ষের প্রস্তাব ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।

আজাদ সুবহানী বলেন, এটি সর্বশেষ প্রস্তাব, কিন্তু মোটেও ফাইনাল (চূড়ান্ত) নয়। শ্রমিকপক্ষ এই প্রস্তাবে সন্তুষ্ট নয়, আবার মালিকপক্ষও তাদের নানা সমস্যার কথা বলে এর চেয়ে বাড়াতে চাচ্ছে না। দুই পক্ষেরই আপত্তি থাকায় আলোচনা এখনো চলমান রয়েছে।

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, গতকাল সোমবার রাত সোয়া ৯টা পর্যন্ত বৈঠক চলেছিল। আজও বৈঠক রাত ৯টা পর্যন্ত গড়াতে পারে। তবে আজকের মধ্যেই আলোচনা শেষ করে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..