✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাইডেন ও যুক্তরাষ্ট্রকে সময়মতো জবাব দেওয়া হবে: তুরস্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৮, | ০৭:৫৯:২৪ |

প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ সালে তুরস্কের সেনারা আর্মেনিয়ায় গণহত্যা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে তুর্কি সরকার।

আঙ্কারা বলেছে, ১৯১৫ সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার ঘটনায় বাইডেন ও তার দেশ যুক্তরাষ্ট্রকে সময়মতো জবাব দেওয়া হবে। খবর ডেইলি সাবাহর।

গত শনিবার জো বাইডেন বলেন, মেডস ইয়েগহার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই। সেখানে যে বীভৎস্য ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না।

বাইডেনই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে কথিত গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন।

বাইডেনের এই বক্তব্যকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, বাইডেনের বক্তব্যের কোনো আইনগত ভিত্তি নেই, এটি কোনো তথ্যপ্রমাণ দ্বারাও সমর্থিত নয়। আমরা মার্কিন প্রেসিডেন্টের এই বড় রকমের ভুল সংশোধনের আহ্বান জানাই।

পাশাপাশি মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ডকে তলব করে। এ ছাড়া তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই স্বীকৃতিমূলক বক্তব্যের কারণে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার পর তুরস্কে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে।

রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার পর থেকে আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..