✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ১৩৯ বিদেশি গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১৯:৪৩:০৯ |
সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ১৩৯ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান সরকার। তবে তাদের নাগরিকত্ব এখনো প্রকাশ করা হয়নি। আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ।

ইয়াজদ শহরের পুলিশ প্রধান আহমাদ নেগাহবান বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা দাঙ্গামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।


তারা বিশৃঙ্খলাকারীদের সংগঠিত করা, উসকানি দেওয়া ও দিকনির্দেশনায় জড়িত ছিলেন। কিছু ক্ষেত্রে তারা দেশের বাইরে থাকা নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ করেছেন।
আহমাদ নেগাহবান আরো বলেন, সাম্প্রতিক দাঙ্গাকারীদের সঙ্গে সম্পর্কিত মামলাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এসব অস্থিরতায় গ্রেপ্তার হওয়া ১৩৯ জনই বিদেশি নাগরিক।

ইরানে অর্থনৈতিক দুরবস্থার প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হয়।

পরবর্তী সময়ে তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

তেহরান স্বীকার করেছে, এ অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষের মারা গেছে। তবে তাদের দাবি, নিহতদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারী। সরকার এই সহিংসতাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বা ‘দাঙ্গা’ বলে বর্ণনা করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..