✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১২:০৫:১৭ |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেনকে ঘিরে প্রতিনিধি পরিষদের (হাউস) এক তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। সোমবার এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন তাদের কংগ্রেস অবমাননার অভিযোগে অভিযুক্ত করার বিষয়ে হাউসে ভোট হওয়ার কথা ছিল।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, কয়েকদিনের টানাপড়েনের পর ক্লিনটন দম্পতি ও হাউস ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমারের মধ্যে এই সমঝোতা হয়। সোমবার কোমার জানান, তাদেরকে কমিটির সামনে শপথের অধীনে জবানবন্দি দিতে হবে-এতেই তিনি অনড় থাকবেন।

ক্লিনটনদের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমারকে জবাবে বলেন, ‘তারা সদিচ্ছার সঙ্গে আলোচনা করেছে। আপনি করেননি। তারা শপথের অধীনে যা জানে তা বলেছে, কিন্তু আপনি তাতে আগ্রহী নন। তবু সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেখানে থাকবেন।’

এ সপ্তাহেই হাউসে ক্লিনটনদের বিরুদ্ধে ফৌজদারি কংগ্রেস অবমাননার অভিযোগে ভোট হতে পারত। সেই অভিযোগ পাস হলে দোষী সাব্যস্ত হলে তাদের বড় অঙ্কের জরিমানা এমনকি কারাদণ্ডের ঝুঁকিও তৈরি হতো।

কয়েক মাস ধরে ক্লিনটন দম্পতি রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্যানেলের সামনে হাজির হতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, এসব বিষয় আইনগতভাবে ‘অবৈধ’ ও ‘প্রয়োগযোগ্য নয়’।

তারা আরো অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবেই কোমার তাদের লক্ষ্যবস্তু করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..