✕


ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ২৩:৪২:৪৯ |

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্যে রিও ডি জেনিরোর কাছে একটি ট্রাকের সঙ্গে চারটি গাড়ির সংঘর্ষে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও নয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বারা মানসা পৌর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। দক্ষিণ-পূর্ব ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের পর গাড়িটি হৃড়ে পড়ে যায়। এরপর ডুবুরি দলের সদস্যরা গাড়ি থেকে হতাহতদের উদ্ধার করে। মৃতদেহগুলো উদ্ধারের জন্য প্রায় ৩০ জন দমকলকর্মী ও দুজন ডুবুরিকে নিয়োজিত করা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে এবং ঘটনাটি তদন্ত করছে। অন্যদিকে দমকল বিভাগ জানিয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র: এএফপি, সিনহুয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..